শনিবার, ২১ মার্চ ২০২৬

ঢোল আর লাঠির তালে তালে নাচা নাচি। অন্য দিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলা। লাঠি খেলা অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয়।


শনিবার (১৩ নভেম্বর)বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ গ্রামের ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলার আসর অনুষ্ঠিত হয়েছে। গ্রাম্য নানা শিল্প-সংস্কৃতির প্রধান অনুষঙ্গ হিসাবে লাঠি খেলা ছিল খুবই আকর্ষণীয়। কালের ক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে হাজির হন নানা বয়সের সাধারণ মানুষ। ইট-পাথরের টুংটাং আওয়াজকে হার মানিয়ে কিছুটাও হলেও পুরানো দিনের গ্রামীণ চিত্ত বিনোদনের সুযোগ পান বয়ো বৃদ্ধারা। আর অনেকেই আবার দেখেছেন প্রথমবারের মত। খেলা দেখতে আসা হাজারো দর্শক মেতে ওঠেন আনন্দে। আর ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আগ্রহের কমতি নেই গ্রামবাসীর। কেউ খেলা দেখছে মাটিতে বসে, কেউবা গাছে চড়ে। লাঠিয়ালদের অপূর্ব কৌশল দেখে মুগ্ধ দর্শকরা। আর এই আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পরছে উৎসবের আমেজ।

আয়োজকরা জানান, সাফল্যের ধারাবাহিকতায় গ্রামের মানুষকে আনন্দ দেবার জন্য এ আসর আয়োজন করা হয়েছে। আয়োজকরা আরও জানান, খেলাটি হারিয়ে যাচ্ছে। তাই ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন। তবে শত বছরের পুরনো এই খেলা ধরে রাখতে প্রশাসনের উদ্যোগই চাইলেন তারা।

লাঠিয়ালদের সাথে কথা বলে জানা যায়, কোন পুরস্কার বা টাকার জন্য আমরা লাঠি খেলি না। ঐতিহ্যবাহী এ খেলাটিকে ধরে রাখতে ও দর্শকদের আনন্দ দিতে আমরা লাঠি খেলে থাকি। আর যে যা দেয় আমরা তা আনন্দেই গ্রহণ করি।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন অত্র গ্রামের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লিটন হোসেন, এই লাঠি খেলায় আরও উপস্থিত ছিলেন গাঁড়াদহ ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ শামছুল হক সাম, সাবেক মেম্বার মোঃ মাসুদ রানা ও রফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মুকুল চন্দ্রশীল ও পল্লী চিকিৎসক রাজিব কুমার, আবুল হোসেন, শাহাদত হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

কালের ক্রমে হারিয়ে যাওয়া গ্রামীণ এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করছেন দর্শনার্থীরা।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...