শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
মুমীদুজ্জামান জাহান : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর তাছবিউল কোরআন হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় অর্ধশতাধিক এতিমদের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক নার্গিস মান্নান ও বিশিষ্ট সমাজ সেবক শবনম চৌধুরীর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম থিয়েটার সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোরহলো, পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ যৌথ ভাবে এতিমদের সাথে এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়ানোর আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শাহবাজ খাঁন সানি, কবি ম. জাহান, কবি আলহাজ¦ মাসুম রানা, মেহেদী হাসান হিমু, আহসান হাবিব, মামুন,জাহিদ, সুমন প্রমূখ। এতে কোরআন ও হাদিসের উপর বিষদ আলোকপাত করেন, দ্বারিয়াপুর তাছবিউল কোরআন হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সুপার হাফেজ মওলানা মোঃ আব্দুস সাত্তার ও হাফেজ মোঃ জহুরুল ইসলাম। সব শেষে সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক নার্গিস মান্নান ও বিশিষ্ট সমাজ সেবক শবনম চৌধুরী ও তার পরিবারবর্গ সহ বর্তমান সরকার ও দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মওলানা মোঃ আব্দুস সাত্তার। এ ইফতার মাহফিলে এতিমরা ছাড়াও এ মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও তিনটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় আল আরাফা ব্যাংক ও শাহজাদপুর পৌরসভা পৃথক ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

তথ্য-প্রযুক্তি

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রিমিয়াম ক্যাটাগরির দুইটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

আমি কোনো দলের নই, ১৬ কোটি মানুষের : রাষ্ট্রপতি