শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে দীর্ঘ ৯বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের চয়ন ইসলামকে সভাপতি ও এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।

শনিবার(৫ ফেব্রুয়ারী)শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান।

এ সময় শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়ীত্বপ্রাপ্ত) এস.এম কামাল হোসেন।

এ সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩(তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবু ইউসুফ সুর্য্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন প্রমুখ।

এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

বিকালে দ্বিতীয় অধিবেশনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও ভোটের মাধ্যমে এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...