সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলাসহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন টাউন জমে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ গোলাম রব্বানী। উক্ত দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া, এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র দ্রুত রোগমুক্তি কামনায় এদিন বাদ আছর শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসধীন এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুকে দেখতে সেখানে ছুটে যান স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। তারা অসুস্থ্য এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর চিকিৎসার সার্বিক খোজ খবর নেন।
শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ জানান,‘ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর শারীরীক অবস্থা আগের চেয়ে বর্তমানে ভালো রয়েছে। তার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করছি।’
উল্লেখ্য, গত রবিবার ব্রেইন স্ট্রোক করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও স্পেশাল পিপি (নারী ও শিশু) এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হন।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”
অনলাইন ডেস্কঃ করোনা দুর্যোগের এ সময়ে সামর্থ্যবান তারকাদের অনেকেই এগিয়ে এসেছেন সহায়তা কার্যক্রমে। প্রয়োজনীয় জিনিসপত্রের... জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারের জের
সিরাজগঞ্জ শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে আলোকদিয়ার উদয়ন সংঘের আয়োজনে মরহুম আলহাজ্ব হোসেন আলী-আলেয়া স্মৃতির স্বরণে ফুটবল টুর... সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নয়জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে... ৬৭, সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত স্বাস্থ্য ও
ফটোগ্যালারী
সিরাজগঞ্জ ও ঢাকায় ত্রাণ সহায়তা দিচ্ছে অভিনেতা জাহিদ হাসান
শাহজাদপুরের দুর্গম চরে হামলা সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত
খেলাধুলা
শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
উল্লাপাড়ায় ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
জাতীয়
শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
