সোমবার, ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বালুর চরে সরকারি অনুমোদন ছাড়াই বসানো হয়েছে বিরাট গরু ছাগলের হাট! সরকারি অনুমোদন ছাড়াই এ হাটে শতশত গরু ছাগল বিক্রি থেকে আদায়কৃত হাসিলের অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব; অন্যদিকে, অনুমোদন ছাড়াই এ হাটে শতশত গরু ছাগল বিক্রি হওয়ায় বিপুল অর্থ সরকারি কোষাগারে জমাদানকারী উপজেলার বৈধ গরু ছাগলের হাট ইজারাদারেরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 

বুধবার (৬ জুলাই) বিকেলে সরেজমিন সরকারি অনুমোদনবিহীন উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বালুর চরের গরু ছাগলের  হাট পরিদর্শনকালে এলাকাবাসী জানায়,  কুমিরগোয়ালিয়া (নগরডালা) জামে মসজিদের উন্নতিকল্পে এ হাট বসানো হয়েছে । গত ৩ সপ্তাহ ধরে অনুমোদনবিহীন এ স্থানে গরু ছাগলের হাট চালু করা হয়েছে। এদিন হাটে প্রায় ৬-৭'শ গরু ছাগল বিকি হয় যার হাসিল গরুপ্রতি ক্রেতার '৬শ ও বিক্রেতার '১শসহ মোট '৭শ টাকা ও ছাগল প্রতি ক্রেতার নিকট থেকে '২শ ও বিক্রেতার নিকট থেকে '৫০ টাকাসহ ছাগলপ্রতি ২'শ৫০ টাকা হাসিল আদায় করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) একই ইউনিয়নের বাদলবাড়িতে অনুমোদনবিহীন অপর এক গরু ছাগলের হাট বসানোর জন্য প্রস্তুতি ও মাইকিং চলছে।

এ বিষয়ে কুমিরগোয়ালিয়া (নগরডালা) জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেকের বক্তব্য জানতে চাওয়া হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে, এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) জানান, 'এলাকাবাসী এ হাট বসিয়েছে।' সরকারি অনুমোদন ছাড়া এভাবে হাট বসানোর কোন বিধান আছে কি না? তা জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

অন্যদিকে, এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,'তারা একটি হাট বসাসোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠানো হয়। এখনো হাটের অনুমোদন হয়নি। এ হাট তো বসানোর কথা নয়; আমি খোঁজ নিচ্ছি।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...