সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা কাঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন কাঁচামাল ব্যবসায়ী নিহত ও ৪ জন আহত হয়েছে ।
নিহত কাঁচামাল ব্যবসায়ী মো: পাশা খাঁন(৫০) বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খাঁনের ছেলে।
আহতরা হলেন, দুলাল(৬০), বাটুল(৩০), টুটুল(৩০) ও বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি ধুনট উপজেলায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাজাহান আলি জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী বালুবোঝাই একটি বিকল ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-০৭৭৭) আগে থেকেই পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঠালতলা এলাকায় দাড়িয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে একটি খালি ট্রাক(ঢাকা-ন-২০-৪৩-৭৭) বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে পাবনার বেড়া হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছে দাড়িয়ে থাকা বালুবোঝই ট্রাকটিকে পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমরেমুচরে যায়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুমরেমুচরে যাওয়া ট্রাকের সামনের অংশ মেশিনের সাহায্যে কেটে আহত ৫জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পর সেখানে কাচামাল ব্যবসায়ী পাশার মৃত্যু হয়।
নিহত পাশার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে এবং আহতদের মধ্যে বিপ্লবকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা যায়।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
