বুধবার, ২৫ মার্চ ২০২৬

শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল এলাকার ফসলের মাঠে  আব্দুল আলিম( ৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত আব্দুল আলিম এলাকার আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল ফসলের মাঠে কাঁদা পানির মধ্যে আব্দুল আলীমের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। 

এলাকাবাসী ও নিহত আব্দুল আলিমের মামা বুলবুল জানান, এদিন সকালে সে তার মায়ের রান্না করা ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছে।  পরে জানতে পারি আলিমের লাশ মাঠের মধ্য পরে আছে। সে গার্মেন্টস কর্মী। 

বেলতৈল ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিহত আব্দুল আলিম (৩৫) পিতাঃ আব্দুল হক, মাতাঃ আলেয়া খাতুন দীর্ঘ ২ বছর পূর্বে এনায়েতপুরের বাওইকোলা থেকে এসে ঘর সালে মামা বুলবুল আহমেদের বাড়িতে বসবাস শুরু করেন। ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করে থাকতে পারে।

বেলতৈলের গ্রাম পুলিশ জানান, প্রথমে একটি ছোট ছেলে লাশটি দেখতে পেয়ে আমাদের অবগত করলে ইউনিয়ন পরিষদে এসে জানাই। পরে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম জানান, 'ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আলিম বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে। তার লাশের পাশেই বিষের বোতল পাওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...