শনিবার, ২১ মার্চ ২০২৬

গ্রাম-বাংলা শব্দটি কানে এলেই চোখের সামনে অপরুপ রুপ লাবন্যময় মেঠোপথ, সবুজ শস্য, নদী নালা ও গ্রামীন বিভিন্ন উৎসবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর নৌকা বাইচ হলো এই অপরুপ বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ।

শুক্রবার(২৭আগষ্ট) বিকালে সমুজ শ্যামল বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা গ্রামে।

গ্রামবাসীদের উদ্দোগে আয়োজিত এই নৌকা বাইচ দেখতে চর-কাদাই গ্রামের বিলের দুই ধারে শত শত নৌকায় হাজারো মানুষ ও গ্রামবাসী ভিড় করে।

উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচে ৪টি নৌকা অংশ নেয়, সেগুলো হলো- আগনুকালী করতোয়া এক্সপ্রেস, সাত বাড়িয়া উল্কা এক্সপ্রেস, কাদাই বাদলা জনতা এক্সপ্রেস ও ভেন্নাগাছি সবুজ বাংলা।

প্রথম রাউন্ডে আগনুকালী করতোয়া এক্সপ্রেস বনাম সাত বাড়িয়া উল্কা এক্সপ্রেস এর মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই হাড্ডাহাড্ডি বাইচে সাতবাড়িয়া উল্কা এক্সপ্রেস বিজয়ী হয়।

২য় বাইচে কাদাই বাদলা জনতা এক্সপ্রেস বনাম ভেন্নাগাছি সবুজ বাংলার মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচে ভেন্নাগাছি সবুজ বাংলার সাথে প্রতিদ্দন্দ্বিতা গড়তে পারেনি কাদাই বাদলা জনতা এক্সপ্রেস। ভেন্নাগাছি সবুজ বাংলার নৌকা বিজয়ী হয়।

নৌকা বাইচ শেষে বিজয়ী দুইটি দলের মাঝে আয়োজকদের পক্ষ থেকে দুইটি এলইডি টিভি বিতরণ করা হয়।

এই নৌকা বাইচ আয়োজনের মূখ্য আয়োজক বাবুল মিয়া আনসারী বলেন, বন্যা শুরু হলে আমাদের গ্রামাঞ্চলের মানুষেরা অলস সময় পার করেন। তাদের মাঝে একটি বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করার চেষ্টা করবো।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...