সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন (১৭৪৫৯)কে বগুড়ায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সাক্ষরিত এক চিঠিতে তাকে বদলি করা হয় এবং একই সাথে তাকে বগুড়ার বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে ন্যাস্ত করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান সাদিয়া আফরিনের বদলি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা তার শাস্তিমূলক বদলি নয়, এটা তার নিয়মিত বদলি।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বদলির সত্যতা স্বীকার করে বলেন, তার ব্যাচের এখনও পদোন্নতি শুরু হয়নি। তাই, তাকে নিয়মিত বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সাদিয়া আফরিন ২০২২ সালের ৬ অক্টোবর শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
