রবিবার, ২২ মার্চ ২০২৬

প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চার্য্য ব্যাবিলনের ঝুলন্ত বাগানের কথা কমবেশি সবারই জানা! ‘বিলিভ ইউ অর নট’ অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, প্রায় দেড় যুগ ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার জিরো পয়েন্ট দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি ও ২৫/২৬ টি দোকানের সামনে অদ্ভূত, বিচিত্র ও বিষ্ময়কর ঝুলন্ত বাগান গড়ে তুলেছেন শামীম হোসেন নামের এক বৃক্ষপ্রেমিক। শনিবার (১৬ এপ্রিল) সরেজমিন শামীমের ঝুলন্ত বাগান পরিদর্শন করে এরই সত্যতা পাওয়া গেলো।

এলাকাবাসী জানায়, শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা মহল্লার হাজী আবু শামার ছেলে বৃক্ষপ্রেমিক শামীমের গাছের সাথেই দেড় যুগ বসবাস। গাছকে ভালোবেসে যৌবনের সিংহভাগ সময়ই ব্যয় করেছেন ঝুলন্ত বাগানের পেছনে তিনি। বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে বাড়ির উঠান, শয়ন কক্ষ, বারান্দা, দেয়াল দেয়ালে, গাছের ডালে ডালে, দোকনের সামনে এমনকি বাথরুমেও অদ্ভূদ অদ্ভূদ পাত্রে বিচিত্র নানা গাছ ঝুলিয়ে রেখেছেন তিনি। শামীম ছোটবেলায় শুনেছিলেন ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা। সেই শূন্য উদ্যানের কল্পনাই এ বাগান তৈরিতে তাকে প্রেরণা জুগিয়েছে। শামীমের ঝুলন্ত বাগানের বিশেষতঃ এই যে, সুদীর্ঘ সময় ধরে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে শামীম ক্যাকটাস, মানি প্লান্ট, বাগান বিলাস, বাঁশ পাম্প, পাতাবাহার, কাঠগোলাপ, শতমূল, ঝাউ, তুলসি, এ্যালোভেরা, কয়েনলিলি (ওয়াটার প্লান্ট), পাথরচূড়া, জবা, গোলাপ, হাসনাহেনা, মেঘকুমারী, দুধকম্বল, আঙ্গুরসহ নান্দনিক, বাহারী ও বিরল জাতের শতশত গাছের চারা সংগ্রহ করে তা ডিমের খোসা, বৈদ্যুতিক ভাল্ব, নারিকেলের খুলি, ফ্লাক্সের ভ্যাকিয়্যুম টিউব, ছাইদানী, পরিত্যাক্ত পিকচার টিউব, খেলনা নৌকা, ছোট ছোট অদ্ভূদ নানা কাচ ও প্লাষ্টিকের পরিত্যাক্ত নানা পাত্রে চারা রোপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বিষ্ময়কর এ ঝুলন্ত বাগান তৈরি করেছেন শামীম। এ অসাধ্য সাধন করতে তাকে বেশ বেগ পোহাতে হলেও যে কোন অদ্ভূদ পাত্রে গাছ রোপন ও তা বাঁচিয়ে রাখার কৌশল করায়াত্ব করেছেন তিনি। এমনটি শুনতে কল্পবাক্য মনে হলেও বাস্তবতা কখনও কখনও কল্পনাকেও হার মানায়। সরেজমিন শামীমের অদ্ভূদ ও বিষ্ময়কর ঝুলন্ত বাগান পরিদর্শন করে এরই সত্যতা পাওয়া গেলো। শামীমের এ বাগান দেখে অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক যুবকও এ ধরনের বাগান গড়ে তোলার কাজে হাত দিয়েছেন। গাছের প্রতি শামীমের নিঃখাদ ভালোবাসা দেখে বাড়ির বড়দের পাশাপাশি কোমলমতি শিশুরাও বাগান পরিচর্যায় অভ্যস্ত হয়ে পড়েছে। 

শামীমের ভাতিজি আলভী (১২) ও জেরিন (১০) জানায়,‘আমরা গাছ খুব ভালোবাসি, গাছের যত্ন করি, ফুল সৌন্দর্য বৃদ্ধি করে তাই এগুলো কাউকে ছিঁড়তে দেই না।’

বিষ্ময়কর এ ঝুলন্ত বাগান তৈরির পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বৃক্ষপ্রেমিক শামীম হোসেন জানান, ‘গাছকে ভালোবেসেই পরিত্যাক্ত পাত্রে গাছ লাগাতে শুরু করি। তাছাড়া সৌন্দর্য বর্ধন, পরিবেশ এবং জীববৈচিত্র রক্ষায় গাছের অসামান্য ভূমিকার কথা মাথায় রেখে দিনে দিনে বাগানের পরিধি বৃদ্ধি করেছি। বিশুদ্ধ অক্সিজেন প্রাপ্তিতেও গাছের বিকল্প নাই। সবারই বেশি বেশি গাছ লাগানো উচিত।’ 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন,‘বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে বায়ু দূষণ বাড়ছে, পরিবেশ ভারসাম্যতা হারাচ্ছে। বসতবাড়ি, অফিস, দোকানপাটে কৃষক শামীমের মতো গাছ লাগালে বায়ু দূষণ কমবে ও পরিবেশের ভারসাম্যতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। শামীম নিজের মেধা মনন দিয়ে সৃজনশীল যে ঝুলন্ত বাগান বানিয়েছেন তা সত্যই প্রসংশার দাবী রাখে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...