সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে গাড়াদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজের শেষে গাঁড়াদহ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযার আগে, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) লিয়াকত সালমান তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় শাহজাদপুর থানার পরিদর্শক(ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার, সহ সভাপতি নাসির উদ্দিন, জাহিদুর রহমান, বাবলু মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন, পৌর আওযামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতশুক্রবার রাত ৯টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণীজন রেখে যান। তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
