রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের (GST) ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও সামগ্রিক বিষয়ে মতবিনিময় সভা উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 

সভাপতির বক্তব্যে ভিসি বলেন শাহজাদপুরে এই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত (GST) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পরীক্ষায় শিক্ষার্থী ও তাদের অবিভাবকগণ শাহজাদপুরে অবস্থান করবেন। এর ফলে তাদের আবাসন সংকট হতে পারে। এই সংকট মোকাবেলা করার জন্য শাহজাদপুরের সর্বস্তরের নাগরিকদের প্রতি ভিসি আহ্বান জানিয়ে বলেন, একদিনের জন্য আপনারা আপনাদের আত্মীয় জ্ঞান করে যারা অতিথি হয়ে, পরীক্ষার্থী ও অভিভাবক হয়ে আতিথ্য চাইবেন, আপনারা সামর্থ্যমতো তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বল্প সংখ্যক হলেও আবাসনের ব্যবস্থা করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নূর আলম, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার। তারা (GST) ভর্তি পরীক্ষা শাহজাদপুরে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কিছু কিছু সংকটের কথা উল্লেখ করেন এবং এই ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আসমত আলী ও শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্টগণ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...