রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিয়ান ও তাদের দাবীর সাথে একাত্মতা প্রকাশকারী নানা মহলের অংশগ্রহণে ৩য় দিনের মতো মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও চলমান বিক্ষোভ কর্মসূচীতে উত্তাল হয়ে উঠেছে শাহজাদপুর।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) চলমান আন্দোলনের ৩য় দিন সকাল ১১ টা থেকে বগুড়া -নগরবাড়ি মহাসড়কে অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন রবিয়ানরা। সকাল থেকে মানববন্ধন কর্মসূচী চালিয়ে গেলেও দুপুর ১টা থেকে ৩টা অর্থাৎ ২ ঘন্টা ধরে মহাসড়কে অবরোধ করেন তারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন, ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ, অর্থনীতি ৩য় বর্ষের শিক্ষার্থী বায়োজিদ বোস্তামী, ও বাংলা বিভাগের মাষ্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ মেরাজের নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ দাবীতে চলমান ওই আন্দোলনের মিডিয়া মুখপাত্র সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তাইবুর রহমান জানান, আগামী ২৮ জানুয়ারির মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া হলে এরপর থেকে লাগাতার বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, রবিয়ানদের দাবীকে সমর্থন জানিয়ে এদিন দুপুরে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির আয়োজনে হাজার হাজার ছাত্রছাত্রী ও শিক্ষকসহ নানা মহলের অংশগ্রহণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ওই কমিটির আহবায়ক উপজেলা বাদস'র সভাপতি এড. আনোয়ার হোসেনেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, যুগ্ম আহবায়ক এড. কবীর আজমল বিপুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতসহ স্বার্থরক্ষা কমিটির নেতৃবৃন্দ। বক্তব্যে তারা অনতিবিলম্বে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দানকৃত জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দোর দাবি জানান। এর আগেরদিন বুধবার স্বার্থরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদারের সাথে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, এদিন সকাল সাড়ে ১০ টায় বগুড়া -নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে রবীন্দ্রনাথের ভাষ্কর্যের পাদদেশে রবিয়ানদের দাবীর সাথে সমর্থন জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক ফোরাম। তাছাড়া বিশিষ্ঠ মিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের পক্ষ থেকেও রবীয়ানদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা হয়েছে।
চলমান আন্দোলনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, ৮ বছর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ করেনি সরকার।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
