রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ’-এর সমাপনী উপলক্ষ্যে চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ২০ মার্চ সকাল ১০ টায় শুরু হয়। এ প্রতিযোগিতা উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর গৌরবোজ্জ্বল রাজনৈতিক এবং সংগ্রামী জীবনের কথা এবং বাংলাদেশের অভ্যুদয়ে জাতিকে একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে যুক্ত করার জন্য বঙ্গবন্ধু যে অনুপ্রেরণা জুগিয়েছেন তা তুলে ধরেন। এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
উক্ত প্রতিযোগিতা আন্তঃস্কুল (৮ম-১০ শ্রেণি), আন্তঃকলেজ (১১শ-১২শ শ্রেণি) ও আন্তঃবিভাগ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়) পর্বে বিভক্ত। আন্তঃস্কুল পর্বে ‘নারীর ক্ষমতায়নই যৌতুক প্রতিরোধের মূল শক্তি’শীর্ষক বিষয়ে প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে পক্ষদলে বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় জয়ী হয়। পরবর্তীতে ‘স্মার্টফোন নতুন প্রজন্মের অভিশাপ নয়, আশীর্বাদ’ বিষয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়ী হয়। ‘শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে শীর্ষক বিষয়ে পক্ষদলে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এছাড়াও ‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায় শীর্ষক বিষয়ে পক্ষদল রংধনু মডেল স্কুল ও বিপক্ষদল প্রভাকর বিদ্যানিকেতন অংশ নেয় এবং রংধনু মডেল স্কুল জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্ববধান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা ও মডারেটর শারমিন সুলতানা। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন ড. তানভীর আহমেদ সিডনী, আরিফুল ইসলাম ও রিফাত-উর-রহমান। বিচারকমন্ডলীতে ছিলেন জাবেদ ইকবাল, নজরুল ইসলাম, পিংকি রানী দে, বিজন কুমার, আজিম উদ্দিন, মলিনা খাতুন, বরুণ চন্দ্র রয়, খাইরুন্নিসা ঝিলিক ও প্রশান্ত কুমার পোদ্দার। আগামী ২১ মার্চ কলেজ পর্যায় ও ২২ ও ২৩ মার্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
