রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে।
গতকাল (১৫ই আগস্ট) রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯:০০ ঘটিকায় সিরাজগন্জের শাহজাদপুরে পৌর শহরের কান্দাপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়।
সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কমনা করে ১ মিনিট নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।
সকাল ১১:৩০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ এর আয়োজন করা হয় এছাড়াও রাত ৯:০০ ঘটিকায় ভার্চুয়ালি (ফেসবুক লাইভ) আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ট্রেজারার ও মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ আব্দুল লতিফ, মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীজানুর রহমান, স্বাগত বক্তা হিসাবে আলোচনা করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী।
এ সময় মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
