সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার(১১জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২-এ শিক্ষক ও কর্মকর্তাদের "পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজম্যান্ট" বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী।
তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালাটি এস্যুরেন্স সেল কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন মানুষ জন্ম নিয়ে কখনো পরিপূর্ণ হয়ে ওঠে না, আস্তে আস্তে কাজ করার মাধ্যমে নিজের সাথে বোঝাপড়ার পরে পরিবেশের সাথে নিজের যে একটি সম্পর্ক সেটি বারবার করে নির্ণয় এবং পূণঃনির্ণয় করার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গড়ে ওঠে।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পাবলিক প্রকিউরমেন্ট উপদেষ্টা এবং ডনোর ফান্ডেট প্রকল্পের সিনিয়র প্রকিউরমেন্ট উপদেষ্টা মোঃ নাজমুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
