গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৭ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫ তম সভায় এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন। ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন ' কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে'। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, ঈদ-এর ছুটি শেষে আগামী ১০ মে ২০২২ মঙ্গলবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
