রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 'ইকোনোমিক্স প্রিমিয়ার লিগ ২০২২' শুরু হয়েছে। গতবৃহস্পতিবার(৩মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। শুক্রবার(৪ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর ড. মোঃ শাহ্ আজম।
এক প্রেস বিজ্ঞত্তিতে শনিবার(৫মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।
এসময় ভাইস-চ্যান্সেলর ড. মোঃ শাহ্ আজম চূড়ান্ত পর্বের ম্যাচগুলো মাঠে উপস্থিত থেকে উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইকোনোমিক্স প্রিমিয়ার লিগ বিশ্ববিদ্যালয়ে যে নতুন ধারা, নতুন আনন্দ সৃষ্টি করেছে তা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি এবং সহমর্মিতা সৃষ্টি করবে।
উদ্বোধনী খেলায় মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
