শনিবার, ২১ মার্চ ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা,   মোঃ শাহ্ আলী।

প্রেস বিজ্ঞত্তিতে আরও উল্লেখ করা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সোমবার(৩ জানুয়ারী) স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে"এ- ইউনিট"  এর মৌখিক এবং সংগীত বিভাগের চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৪ ও ৫ জানুয়ারি যথাক্রমে বি এবং সি-ইউনিটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও জনানো হয়, গুচ্ছপদ্ধতিতে আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে স্কোর বিবেচনায় নির্দিষ্ট সংখ্যক ভর্তিচ্ছুকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মৌখিক পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করেন।

বিজ্ঞত্তিতে আরও বলা হয়, গুচ্ছপদ্ধতির অধীনে রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের "এ,বি,সি ইউনিট"-এর  ভর্তি পরীক্ষা যথাক্রমে ২০২১ সালের ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৫৫ টি আসনের বিপরীতে মোট ৮,২৬৪(আট হাজার দুইশত চৌষট্টি) জন পরীক্ষার্থী আবেদন করেন। ১(এক) টি আসনের বিপরীতে ৫৩(তিপ্পান্ন) জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...