শুক্রবার(৩১ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ শুদ্ধাচার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দুটি ভাগে অনুষ্ঠিত কর্মশালার প্রথম ভাগে বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত কর্মচারীরা এবং সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নেন।
এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম. আমিনুর।
প্রধান অতিথি শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নতুন খ্রিষ্টীয় বছর ২০২২-এর জন্য শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্যের বলেন, বৈশ্বিক মহামারী ও কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০২১ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যে সংকটে পড়েছিল, তা কার্যকরভাবে কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা আরম্ভের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সচল হয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আমি আশা করি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের নিজ নিজ দায়িত্বপালনে কাজে লাগাবে। তিনি রিসোর্স পার্সন জনাব এম. আমিনুরকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
