উদ্ধারকৃত লাশের মধ্যে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের অধিবাসী ধানকাটার শ্রমিক পাষান আলী (৬৫) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সূবর্ণতলী গ্রামের আবদুল মজিদের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামালের (৪০) নাম জানা গেছে। শিশুটি অজ্ঞাত পরিচয়ের। তার মা-বাবাও নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রবল বাতাস ও বড় ঢেউয়ের ধাক্কায় যাত্রীবাহি নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে ঘটনাস্থলে তিন বছরের বয়সী এক শিশুসহ কমপক্ষে ২ জন মারা যান। নিখোঁজ হন আরো ৩০ জন যাত্রী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুন নূর স্থানীয় সাংবাদিকদের জানান, দুপুর একটার দিকে এনায়েতপুর থানার নিকটবর্তী ঘাট থেকে যাত্রীবাহী শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ছেড়ে যায়। নৌকাটির বেশিরভাগ যাত্রীই ধান কাটা শ্রমিক ছিলেন। তাদের টাঙ্গাইলের করোটিয়ায় যাওয়ার কথা। দুপুর পৌনে ২টার দিকে নৌকাটি দুর্ঘটনাস্থলে পৌঁছলে প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে।
তিনি আরও জানান, নৌকার মাঝি ইব্রাহীম হোসেন সাঁতরে উঠতে সক্ষম হলেও নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুত আহম্মেদ জানান, নৌকাডুবির ঘটনায় দু’জন নিহত এবং বেশ কজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ কাজ করছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে প্রশাসন আরোপিত লকডাউন উপেক্ষা করে চৌহালীর বেশ কিছু এলাকা থেকে অবৈধ ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করে আসেছে একটি চক্র। পুলিশের চোখ এসব নৌকায় করে প্রতিদিনই শত শত মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
