শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
স্মার্টফোন কেনার জন্যে মাসিক কিস্তিতে ‘ফোন লোন’ নামে একটি স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা অ্যানালাইটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সলিউশন ব্যবহার করে স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত ঋণ প্রয়োজন- এমন ব্যবহারকারীদের খুঁজে বের করছে অপারেটরটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধা মতো ইএমআইসহ ফোন লোন দেয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই— এমন গ্রাহকদের শনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হ্যান্ডসেট কেনার জন্য ঋণ পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টেরর মাধ্যমে তাদের পছন্দের হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। অবশিষ্ট টাকা গ্রাহকদের সুবিধা অনুযায়ী ছয় থেকে ১২ মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্...

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

জাতীয়

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

এ উপ-নির্বাচনে জয়লাভ করে এ আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন সে অপেক্ষায়ই রয়েছে শাহজাদপুরবাসী

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

রাজনীতি

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেল...

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...