বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। এরপরই আসরে নেমেছে পিএসজি। দুই পক্ষের মধ্যে আলোচনাও অনেক দূর গড়িয়ে গেছে বলে শোনা যাচ্ছে। কাতারের যুবরাজ খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি নিশ্চিত করেছেন যে, মেসি পিএসজির সঙ্গেই চুক্তিতে আবদ্ধ হচ্ছেন।
খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি হচ্ছেন ফরাসি ক্লাবটির প্রকৃত মালিক তথা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সৎ ভাই। তিনি সামাজিক মাধ্যম টুইটারে জানান, ‘দুপক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো এরই মধ্যে যোগাযোগ করেছেন মেসির সঙ্গে। দুজনের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। শনিবারই নাকি আসতে পারে চূড়ান্ত ঘোষণা।
বার্সা ছাড়ার পর মেসির পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজি ও ম্যানচেস্টার সিটির নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। কিন্তু গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা ভেবেছিলাম মেসি বার্সায় থাকবে তাই গ্রিলিশকে নিয়ে ভেবেছি এবং তাকে দলে ভিড়িয়েছি। আর সে এখন থেকে ১০ নাম্বার জার্সির মালিক। ’
ফলে পিএসজি এখন মেসির একমাত্র বিকল্প হিসেবে হাজির হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা বিশ্বসেরা ফুটবলারকে পেতে উঠেপড়ে লেগেছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কিন্তু সেই সুযোগ এবার হাতের মুঠোয় এসে গেছে। খোদ নেইমার জুনিয়রও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।
মেসিকে পাওয়ার ক্ষেত্রে পিএসজি সবচেয়ে এগিয়ে থাকার পেছনে আরও একটি কারণ হচ্ছে, কারণ তার বিশাল অঙ্কের বেতন পরিশোধের ক্ষমতা ফরাসি জায়ান্টদের ভালোভাবেই আছে। তাছাড়া সেখানে গেলে দি মারিয়া ও নেইমারের মতো বন্ধুর সঙ্গে খেলতে পারবেন তিনি। আর দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোও তার স্বদেশী।
গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মেসির। তখনও শোনা গিয়েছিল, চুক্তি নবায়ন হচ্ছে। এমনকি বার্সাকে সাহায্য করতে বেতন অর্ধেক কমিয়েও নিতে চেয়েছিলেন সদ্য সাবেক বার্সা অধিনায়ক। কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত ১৭ বছরের বন্ধন ছিন্ন হলো।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
