রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘সমবায়ী বাঁচলে মিল্ক ভিটা বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে মিল্ক ভিটা কার্যালয়ের প্রধান ফটকের পাশে বাঘাবাড়ি ঘাট ট্যাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ও কিছু সময় মহাসড়কে অবস্থান নিয়ে নানা রকমের স্লোগান দেন সমবায়ীরা।

পাবনা ও সিরাজগঞ্জ দুগ্ধ উৎপাদনকারী অঞ্চলের সকল সমবায়ীবৃন্দের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমবায়ী সুবির কুমার ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক বক্তব্য দেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের সন্তানেরা আমাদের রক্ত দিতে শিখিয়েছে। আমাদের আর ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা বলছি আগামী ৯০ দিনের মধ্যে মিল্ক ভিটা সমবায় সমিতির নির্বাচনের ব্যবস্থা করতে হবে। না হলে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তারা (বর্তমান সমিতির নেতারা) আমাদের মতো সাধারণ খামারি ও সমবায়ীদের কথা ভাবেনি, তারা ভেবেছে নিজেদের কথা। এর কারণে আমরা হয়েছি নিষ্পেষিত। আমরা দুধের ন্যায্য দাম পাই না।’

আবদুর রাজ্জাক বলেন, ‘আমাকে চেয়ারম্যান হতে হবে, এটা আমার চাওয়া নয়, আমি চাই আমরা যারা সমবায়ী আছি, তারা ন্যায্য অধিকার ও মূল্যায়নটুকু যেন পাই। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাক, মিল্ক ভিটার হারানো ঐতিহ্য ফিরে আসুক।’

সমাবেশে সমবায়ীদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ সমবায়ীরা বক্তব্য দেন। ২০১৫ সাল থেকে মিল্ক ভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাদের হোসেন লিপু। নাদের হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা বলে জানান সমবায়ীরা।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...