সোমবার, ০৯ মার্চ ২০২৬
05 আন্তর্জাতিক ডেক্স : মহানবীর (স.) রওজা মোবারক স্থানান্তরের সংবাদ নাকচ করে দিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) অভিভাবক কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী ব্রিটিশ দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নিচ্ছে তারা। কমিটির মুখপাত্র আহমেদ আল মানসুরি বলেন, ‘এটি একজন গবেষকের ব্যক্তিগত অভিমত, যিনি একটা গবেষণায় তার মতের প্রতিফলন ঘটিয়েছেন। এটি মসজিদের অভিভাবক কমিটি অথবা রাষ্ট্রের মতামতকে বোঝায় না।’ শুক্রবার আরব নিউজ এ সংবাদ জানিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য কমিটির ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে জানিয়ে মুখপাত্র পবিত্র স্থান সম্পর্কে এ ধরনের ‘ফাটকা গুজব’ না ছড়ানোর আহ্বান জানান। এ ব্যাপারে আইনি পরামর্শকদের সঙ্গে ব্রিটিশ দৈনিক দু’টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলে মহানবীর (স.) রওজা সরিয়ে ফেলা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একজন আলেম এ সংক্রান্ত একটি প্রস্তাব মসজিদে নববীর অভিভাবক কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানা যায়নি। প্রতিবেদনে আরো বলা হয়, মহানবীর (স.) সমাধির চারপাশ ঘিরে অবস্থিত মসজিদে নববীর বহুবার সংস্কার ও পরিবর্ধন করেছে আরব শাসকরা, বিশেষ করে ওসমানি খিলাফতের সময়। এখানে ক্যালিগ্রাফিতে নবী এবং তার পরিবারের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ঐতিহাসিকভাবে মহামূল্যবান এসব ক্যালিগ্রাফির সঙ্গে নবীর সমাধি ঢেকে রাখা সবুজ গম্বুজটিও ভেঙে ফেলার প্রস্তাব করা হয়েছে পরিকল্পনায়। একই সঙ্গে নবীকে পার্শ্ববর্তী জান্নাতুল বাকিতে সরিয়ে নেয়ার প্রস্তাব করা হয়েছে যেখানে নবী পরিবারের সদস্যরা শায়িত কিন্তু সেসব সমাধিতে কোনো নামফলক নেই।                     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/06/09/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...