শনিবার, ২১ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তরুণ ওপেনার সাইফ হাসান। বেশিক্ষণ টিকতে পারেন নি নাজমুল শান্ত। দলের হাল ধরার চেষ্টা করলেও, মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হয়ে গেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।

হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। তবে সুযোগটা কাজে লাগাতে পারেন নি সাইফ। ইনিংসের ১ম ওভারেই সাজঘরে ফেরেন তিনি। মুজারাবানির বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন আরেক তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও দিতে পারেন নি আস্থার প্রতিদান। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। মুজারাবানির শিকার হন তিনিও। স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। তার সংগ্রহ মাত্র ২ রান।

মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা চালান অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। দু’জনে মিলে গড়েন ৬০ রানের জুটি। তবে বিরতিতে যাওয়ার আগমুহুর্তে, দলীয় ৬৮ রানে এনগ্রাভার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাদমান।

বিরতির পর ব্যাট করতে নামবেন মুমিনুল ও মুশফিক।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...