মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে সরকারিভাবে নির্মিত মডেল মসজিদের বারান্দায় টিকটক ও লাইকি ভিডিও শুটিং করা নির্মাতা মোহাম্মদ ইয়াছিনকে (২০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। ইয়াছিনের অপর সঙ্গীদেরও আটকের চেষ্টা চলছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া।

এর আগে শনিবার গভীর রাতে জেলার দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রাম থেকে ইয়াছিনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর তরুণীসহ তার সহযোগীদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দাউদকান্দিতে সরকারিভাবে নির্মিত মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। সম্প্রতি তাদের ধারণ করা ওই ভিডিওটি এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় মুসল্লিদের মধ্যেও। এরপর থেকেই তরুণ-তরুণী ও নির্মাতাকে খুঁজছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা