আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার আরও ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। আগামী সোমবার সেগুলো দেশে পৌঁছবে।
শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই টিকার ২০ লাখ ডোজ ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় দেশটিতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশ ও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একত্রে কাজ করছে।
বাংলাদেশ ইতোমধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় মডার্না টিকার ২৫ লাখ ডোজ পেয়েছে। গত ২ জুলাই রাত ১১টা ২২ মিনিটে মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরের দিন সকালে আসে আরও সাড়ে ১২ লাখ ডোজ। এসব টিকা বিতরণ শুরু হয়েছে দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে।
শাহজালাল বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছিলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে এই সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...
জাতীয়
কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...
শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...
