এ ঘটনায় তাড়াশ থানায় ওই ইউপি সদস্যের স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আরিফের বাবা আনসার আলী।
আহত আরিফ বলেন, গত ১৫ এপ্রিল ওই ইউনিয়নের নারী সদস্য দুলু খাতুন ভিজিডির চাল নিয়ে খড়ের গাঁদায়ে লুকিয়ে রেখেছে- এ রকম একটি তথ্য স্থানীয় সংবাদকর্মীদের ওই গ্রামের কে বা কারা জানায়। এতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়। এ নিয়ে ইউপি সদস্যের স্বামী ও স্বজনরা তাকে দোষারোপ করে।
সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের স্বামী আব্দুর রহমান, ছেলে জুয়েলসহ ৪-৫ জন স্বজন তার পথরোধ করে অতর্কিতভাবে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে বলে জানায় এই শিক্ষার্থী।
এ বিষয়ে ইউপি সদস্য দুলু খাতুনের বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। তিনি বলেন, এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
