সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এর মধ্যে মরার ওপর খড়ার ঘাঁ ঘূর্ণিঝড় টাউটি। আবহাওয়া বিভাগ বলছে, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নেয়। শক্তি সঞ্চয় করে প্রবল বেগে ধেয়ে আসছে গুজরাট উপকূলের দিকে। ঝড়টি 'মারাত্মক ঘূর্ণিঝড়ে' রূপ নিতে যাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। মঙ্গলবার (১৮ মে) নাগাদ গুজরাট উপকূলে আঘাত হানতে পারে এটি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া শুরু হয়েছে বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে কেরালাসহ বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কেরালায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। জরুরি সহায়তার জন্য খোলা হয়েছে কয়েকশ' অস্থায়ী শিবির। ঘূর্ণিঝড় মোকাবিলায় গুজরাট, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৫০ টিরও বেশি দল মোতায়েন করা হয়েছে। জরুরি উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর ১৬টি বিমান ও ১৮টি হেলিকপ্টার। এছাড়া, বাড়তি সতর্কতার জন্য নৌবাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় 'টাউটি'র নাম দিয়েছে মিয়ানমার। যার অর্থ টিকটিকি। Source: Defence Research Forum - DefRes

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

রাজনীতি

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

স্বাস্থ্য

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

শাহজাদপুর

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।