শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Belkuchi Pic (Puja-2) 26-03-15 চন্দন কুমার আচার্য : সনাতন ধর্র্মালম্বীদের শ্রীশ্রী শারদীয় দূর্গোৎসবের মতোই গত বুধবার থেকে শ্রীশ্রী বাসন্তী দেবীর ষষ্ঠাদী কল্পারম্ভের মধ্য দিয়ে আগামী রবিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রতি বৎসরের ন্যায় এবারও চন্দনগাঁতী (বসুন্ধরা) গ্রামে জয়গোপাল চৌধুরী, জিধুরী গ্রামের হংস গোপাল সাহা ও সগুনা গ্রামের মন্টু সরকারের বাড়ীর বাসন্তীদেবীর মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হলো। শুক্রবার ছিল বাসন্তী দেবীর মহাষ্টমী তিথি। মহাষ্টমী তিথিতে চন্দনগাঁতী (বসুন্ধরা) গ্রামের জয়গোপাল চৌধুরীর বাড়ীতে প্রতি বৎসরের ন্যায় এবার প্রায় ১ হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ সহ দারিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বাসন্তী দেবীর মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী বাসন্তী মাতার চরণে পুস্পার্ঘ দান, প্রার্থনা ও মাকে দর্শন করার জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত ভক্তদের আগমন ঘটে । ধর্মানুযায়ী আগামী রবিবার বাসন্তী দেবীর বিসর্জন সমাপনান্তে মায়ের আর্শিবাদ নিবে ভক্তরা। এবার দেবীর দোলায় আগমন ও গজে গমন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...