সোমবার, ০৯ মার্চ ২০২৬
2193-e1406482014486   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। আজ নিজ কার্যালয়ে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারদিকে প্রবাহমান নদনদী পুনরুদ্ধার এবং রাজধানীকে ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথ চালু সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের প্রকল্প এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে।’ শেখ হাসিনা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন মন্ত্রনালয় বৃত্তাকার নদীপথ চালু করবে এবং তা টঙ্গী, আশুলিয়া, আমিনবাজার, সদরঘাট, ফতুল্লা, কাঁচপুরকে সংযুক্ত করবে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইস্টার্ন বাইপাস’সহ ঢাকা মহানগরীকে ঘিরে চারলেন বিশিষ্ট সার্কুলার সড়ক নির্মাণ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সার্কুলার সড়ক নির্মাণের বিষয়টি সমন্বয় করবে। সার্কুলার সড়ক ও নৌপথ চালুর ফলে মানুষ ও পণ্য পরিবহন সহজতর হবে। অন্যান্যের মধ্যে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও মন্ত্রীপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুস সোবহান শিকদার ও প্রেস সচিব একে এম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। খবরঃ বাসস

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...