শাহজাদপুর সংবাদ ডটকমঃ নিজের ভূমিতে পরবাসী ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠনে অন্তত ৭৫০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা। ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকা প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার প্রেক্ষাপটে এই পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। আইআরআইবি
এদিকে ফিলিস্তিনের উন্নয়ন ও পুনর্গঠ বিষয়ক অর্থনৈতিক পরিষদ বলেছে, ইসরাইল যদি গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয় তাহলে পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে অন্তত পাঁচ বছর লাগবে।
যদিও বিশেষজ্ঞদের হিসাব মতে- ইসরাইলি আগ্রাসনে গাজার সরাসরি ক্ষতির পরিমাণ হচ্ছে ৪৪০ কোটি ডলার। তারা এও মনে করেন- গাজা উপত্যকার উন্নয়ন কর্মকাণ্ডে আরো ৩২০ কোটি ডলার লাগবে।
জবরদখলকারী ইহুদিবাদী ইসরাইল গত ৮ জুলাই থেকে গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং ৫০ দিনের হামলায় ২,১৪০ জন ফিলিস্তিনি শহীদ ও ১১,০০০ মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু। এছাড়া, ঘর-বাড়ি ও নানা ধরনের প্রতিষ্ঠান এমনকি গবাদি পশু পর্যন্ত ধ্বংস ইসরাইলের নির্বিচার হামলায়। অন্যদিকে ইসরাইল বলছে, হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের রকেট হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকসহ ৬৯ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলে আসছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/06/09/2014
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
