শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, পেশায় যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। কিন্তু কিছু বছর সেখানে কাজ করার পর আবারও ফিরে আসেন মুম্বাইতে। বাবার সঙ্গে ব্যবসার কাজেই হাত লাগান। আর সেই সূত্রেই আলাপ হয় সে সময়ের প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে যিনি তাকে পরিচয় করিয়ে দেন 'বোম্বে টকিজ' এর মালিকের সঙ্গে।

তখনই তার কাছে প্রস্তাব আসে 'জোয়ার ভাঁটা'য় অভিনয়ের। প্রথম ছবিতে অভিনয় করার সময় থেকেই নাম বদলে রেখেছিলেন দিলীপ কুমার। ইউসুফ থেকে তাকে দিলীপ কুমার নাম রাখতে সাহায্য করেছিলেন তার প্রথম ছবির প্রযোজক দেবিকা রানি। সে সময় বলিউডে নাম বদল ছিল বেশ সাধারণ ঘটনা। জনপ্রিয়তা পেতে ছোট নাম বা আকর্ষণীয় নামের পিছনে ছুটতেন অনেকেই। তবে দিলীপ কুমার নাম বদল করেছিলেন অন্য কারণে। বলা যায় বাবার কাছে মার খাওয়ার ভয়ে।

নিজের আত্মজীবনীতে এই বিষয় নিয়ে লিখেছেন অভিনেতা। তিনি জানান, প্রথমে দেবিকা রানিই তাকে নাম বদলানোর পরামর্শ দেন। তবে তিনি রাজি হয়েছিলেন অন্য কারণে। দিলীপ কুমার লেখেন, তার বাবা অভিনয় পেশার একেবারে বিরোধী ছিলেন। এসব 'নাটক' মনে হত তার। উপরন্তু বন্ধুপুত্র রাজ কাপুর অভিনয়ে পা রাখাতে আরো অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। পরে অবশ‍্য বাবা মেনে নিয়েছিলেন ছেলের এই কাজ। অভিনয়ের প্রশংসাও করেছিলেন।

প্রায় ছয় দশকের ওপর বলিউডে নিজের ফিল্মি ক্যারিয়ারে 'মুঘল- এ-আজম', 'দেবদাস','নয়া দৌড়,'পাকিজা', শক্তি','ক্রান্তি','কর্মা'র মতো হিন্দি ছবির মুখ্য অভিনেতা ছিলেন তিনি। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে 'কিলা' ছবিতে।

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। 

অবশেষে বুধবার সকালে ৯৮ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার পাড়ি জমালেন না ফেরার দেশে। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু ছিলেন পাশে।

সায়রা বানু ও দিলীপ কুমার

দিলীপ কুমারের ভেরিফায়েড টুইটার পেইজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

স্বাভাবিকভাবেই এই কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তালিকায় রয়েছেন বলিউডের নানা ব্যক্তিত্বও।

প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "একজন চলচ্চিত্র কিংবদন্তি হিসেবেই দিলীপ কুমারকে মনে রাখা হবে। অসামান্য প্রতিভাধর ছিলেন বলেই তার অভিনয়ে প্রজন্মের পর প্রজন্ম বুঁদ হয়েছে। ওনার চলে যাওয়াটা আমাদের সংস্কৃতি জগতের পক্ষে বিরাট ক্ষতি। তার পরিবার, বন্ধু-বান্ধব ও অসংখ্য অনুরাগীদের জন্য সমবেদনা রইল।'

দীর্ঘ অভিনয় জীবনে লক্ষ লক্ষ মানুষের মন যেমন জয় করেছেন, তেমনই পুরস্কার পেয়েছেন অগণিত। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা এই অভিনেতা 'ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার' পেয়েছেন আট বার। ১৯৯৩ সালে সম্মানিত হয়েছেন 'ফিল্মফেয়ার আজীবন সম্মাননা'য়। ১৯৯৪ সালে পেয়েছেন 'দাদাসাহেব ফালকে পুরস্কার'। ভারত সরকার তাকে ১৯৯১ সালে 'পদ্মভূষণ' এবং ২০১৫ সালে 'পদ্মবিভূষণ' সম্মানে সম্মানিত করে।

শাহরুখ খান ও দিলীপ কুমার

দিলীপ কুমারের অসংখ্য গুণগ্রাহীদের মধ্যে বিশেষ একজন হলেন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখ তার স্মৃতিচারণায় জানিয়েছেন, "ছোটবেলা থেকেই আমি দিলীপ সাহেবকে জানতাম। কারণ, বাবা তাকে চিনতেন। পরে কেতন মেহতার সঙ্গে কাজের সময় তার অফিসে আমি দিলীপ কুমারের ছবি দেখে অবাক হয়ে যাই। আরে! এ তো আমি! আমার মতনই লাগছে। সত্যিই দিলীপ সাহেব আর সায়রাজি আমাকে তাদের ছেলের মতন ভালবেসেছেন।' অভিনেতা দিলীপ কুমার সম্পর্কে শাহরুখ বলেন, "দিলীপ সাহেবের নিজের আলো আছে… সেই আলোতেই আমরা মজে আছি এত কাল… পথও চলছি।"  

সূত্র-হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...