গত ২৯ জুন হারারেতে পৌছে একদিন বিরতি নিয়ে ১ জুুলাই থেকে অনুশীলন এবং খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ২ দিনের অনুশীলন ম্যাচ খেলেছে অন্য ভেন্যুতে, তাকাসিংহে স্পোর্টস ক্লাবে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ দল। সেই মাঠের পিচটাই গত ৫ দিনে এক নজর দেখতে পারেনি বাংলাদেশ দল !
নিজেদের কৌশলটা অতি গোপনীয় রাখতে এমন ফন্দি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। টেস্ট ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠের পিচ ঢেকে রাখা হয়েছে। ২ দিন পর টেস্ট অথচ,এখনও পিচ দেখতে পাচ্ছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ফলে একাদশ নিয়ে পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে তার। কেন পিচ দেখার অনুমতি দেয়া হচ্ছে না, তা নিয়ে মাঠকর্মীদের সাথে তর্ক ও করেছেন রাসেল ডোমিঙ্গো।
হোয়াটসঅ্যাপে বিসিবির পাঠানো ভিডিওতে সেই অভিযোগের কথা বলেছেন ডোমিঙ্গো- 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে, কিউরেটর আমাদের পিচ দেখতে অনুমতি দেননি। কেন পিচ দেখতে দেওয়া হচ্ছে না, তার জন্য আজ বিকেলে মাঠকর্মীদের সাথে আমরা তর্ক করেছি। আজ অথবা আগামীকাল যদি একবার পিচ দেখতে পারি,তাহলে বোলিং অ্যাটাক নিয়ে অনেক ধারণা পাব।আমরা সেদিকেই তাকিয়ে আছি।'
জিম্বাবুয়ে ক্রিকেট পিচ নিয়ে যতোই ধাঁধায় ফেলুক, হারারে টেস্ট জয়ের জন্য যা যা করণীয়,তা মনে করিয়ে দিয়েছেন ডোমিঙ্গো- রেজাল্ট নিয়ে আমরা সতর্ক। এটাই গুরুত্বপূর্ন।আমাদের কিছু টেস্ট জিততে শুরু করতে হবে। তবে টেস্ট ম্যাচ খেলতে হলে আমাদের প্রস্তুতি, প্রক্রিয়া, মানসিকতা এবং দক্ষতার দিকে মনোনিবেশ করতে হবে।'
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
