সোমবার, ০৯ মার্চ ২০২৬
দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারেন ২৪ লাখ মানুষ। এর মধ্যে ১৩ লাখ শিশু। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য ইউনিসেফ। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে জানায় সংস্থাটি। দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলি দক্ষিণ এশিয়ায় শিশুদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়েছে। সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। জরুরি স্বাস্থ্যসেবা এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। ইউনিসেফ জানায়, সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হচ্ছে। সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিত এবং হাত ধোঁয়ার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে জরুরিভাবে সহায়তা পৌঁছানোর প্রয়োজন আছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...