শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ রোববার (১০ অক্টোবর) সকালে পৌর এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদের আয়োজনে কালো ব্যাচ ধারণ, সমাধিতে পূস্পস্তবক অর্পণ, স্মরনসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । 

প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদের আহবায়ক মুহম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় এ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচালক শিবলি মাহমুদ, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহুল আমিন, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুল হক, মওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুুর রহমান মিলন, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহ আলম ও প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র ছেলে চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক চকর মালিথা। 

এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক ফরহাদ হোসেন, সৈয়দ নাছিমা জামান ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন । 

 এসময় অতিথিবৃন্দ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন ।

উল্লেখ্য, গত বছর ১৯ সেপ্টেম্বর কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা । সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আক্টোবর শনিবার সকাল ৭.১৫মিনিেিট তিনি মৃত্যুবরণ করেন ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...