শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গ্রামে অবৈধ বালুর পাইপে অতিষ্ঠ গ্রামবাসী। প্রায়ই ঘটছে ছোট-খাটো দূর্ঘটনা এ যেন দেখার কেউ নাই। আর বৃষ্টি হলে হয়ে যায় মরন ফাঁদ। তারপরও কোন এক অদৃশ্য কারনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিরব।

এ ভাবেই রাস্তা আটকিয়ে টানানো হয়েছে পাইপ

সরজমিনে গিয়ে দেখা যায়, পোরজনা বাজার সংলগ্ন ব্রীজের নিচ থেকে একটি পাইপ বাচড়া-পোরজনা বাজার এর সংযোগ রাস্তার উপর দিয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন ১০ হাজার মানুষের যাতায়াত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অবৈধ বালুর পাইপের জন্য দূর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই অবৈধ বালুর পাইপ জন্য রিক্সা অথবা ভ্যান যোগে তারা ভারি মালামাল নিয়ে যেতে পরতে হয় বিপাকে। অনেক সময় ভারি মালামাল পার করার জন্য মানুষ ভাড়া করে রিক্সা অথবা ভ্যান পার করতে হয়। আর ছোটখাটো দূর্ঘটনা তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। যারা অবৈধ বালুর পাইপ টানিয়েছেন তারা প্রভাবশালী হওয়ায় তাদেরকে কিছু বলতে ভয় পায় বলেও জানায় এলাকাবাসী।

বৃষ্টি হলে হয়ে যায় যেন মরন ফাঁদ

অপরদিকে রানীখোলা, উল্টাডাব, পোরজনা গুচ্ছগ্রাম ও পোরজনা গ্রামসহ প্রায় ৭/৮টি গ্রামের সাথে পোরজনার বাজারে আসার সংযোগ রাস্তায় আর একটি অবৈধ বালুর পাইপ রয়েছে। তাও অবৈধ ভাবে বালুর পাইপটি টানিয়েছে ইউনিয়ন ভূমি অফিসের বিল্ডিং ঘেঁসে। এখানেই রয়েছে একটি পরিবার পরিকল্পনা উপ-স্বাস্থ্য কেন্দ্র, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যলয় ও রয়েছে একটি সনাতন ধর্মালম্বীদের আশ্রম। অবৈধ পাইপ ডিঙ্গিয়ে চিকিৎসা নিতে আসতে হচ্ছে গর্ভবতি মায়েদের। তার কাছে  এ যেন এক যুদ্ধ। আশ্রমে আসা ভক্তদের পোহাতে হচ্ছে দূর্ভোগ। পোরজনায় বাজার থেকে গো-খাদ্য সহ খুচরা দোকানদের মালামাল কিনে নিয়ে যেতে পরতে হচ্ছে চরম ভোগান্তিতে। কারা এই পাইপ টানিয়েছে  স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারাও ভয়ে মুখ খুলতে সাহস পাইনি।

পোরজনা গুচ্ছ গ্রামের প্রবেশ পথে

এ বিষয়ে পোরজনা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, আমি নতুন এসেছি পাইপটি আমি দেখেছি। আমি তাদেরকে ডেকে এনে পাইপ সরানোর কথা বলবো। এবং আমার উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো।

এ বিষয়ে পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু জানান, আমি তাদেকে বলেছি পাইপ সরানোর জন্য তারা যদি না সরিয়ে নেয় তাহলে বিষয়টি ইউএনও মহোদয়কে জানাবো।

এ বিষয়ে নবাগত সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান প্রতিবেদককে বলেন আমি সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...