বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
resize_1407138157

শাহজাদপুর সংবাদ ডটকম লৌহজং (মুন্সীগঞ্জ) : মাওয়ায় লঞ্চডুবির ঘটনাস্থলে শুধুমাত্র ধাতব বস্তুর পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বাকি সব অনুসন্ধান ও উদ্ধার অভিযান কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাবু। তিনি আজ রোববার বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, ‘ডুবে যাওয়া পিনাক-৬ সনাক্তে শুধুমাত্র কান্ডারি-২ ও জরিপ-১০ ছাড়া বাকি সব সংস্থা ও জাহাজের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করা হলো।’তবে বিআইডব্লিটিএ এবং কোস্টগার্ড লাশের খোঁজে সজাগ থাকার কথা জানিয়ে তিনি বলেন, কোনো লাশের সন্ধান পেলে তা উদ্ধার করে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।কান্ডারি-২ এর ক্যামেরা স্ক্যানার সোনারে ধরা পড়া ধাতব বস্তুর বিষয়ে জেলা প্রশাসক বলেন, বাতাস ও তীব্র স্রোত না কমলে ধাতব বস্তুটি পরীক্ষায় কোনো ডুবুরি নদীর তলদেশে পাঠানো সম্ভব নয়। তবে বৈরি আবহাওয়া সরে গেলে কান্ডারি-২ ও জরিপ-১০ তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া বাকি সব সংস্থার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।জেলা প্রশাসক আরো জানান, লঞ্চডুবিতে এখনো নিখোঁজ রয়েছে ৬২ জন। ৪৩টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৮ জনের পরিচয় মিলেছে। ১৫ জনকে বেওয়ারিশ হিসেবে মাদারীপুরের শীবগঞ্জে দাফন করা হয়েছে। এছাড়া লঞ্চডুবির পর শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

 

সম্পর্কিত সংবাদ

মৌসুমের শুরুতেই সিলভার চোট

খেলাধুলা

মৌসুমের শুরুতেই সিলভার চোট

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

দিনের বিশেষ নিউজ

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

ধর্ম

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

বাংলাদেশ

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

৪০৫ কেজি ওজনের কোরআন শরিফটি লিখতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন