শনিবার, ২১ মার্চ ২০২৬

সব জল্পনা-কল্পনা-গুঞ্জনের অবসান হলো। শেষ পর্যন্ত ক্যাম্প ন্যু-তে আর থাকছেন না লিওনেল মেসি। নিজেদের ওয়েবসাইটে এমনই ঘোষণা দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

একইসঙ্গে স্প্যানিশ ও ফরাসি প্রচারমাধ্যমের ধারণা, কোপাজয়ী আর্জেন্টিনা অধিনায়কের নতুন ঠিকানা হতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যেকোনো সময়ই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

তবে তার ঠিক আগেই হয়তো ক্যাম্প ন্যু-তে বিদায়ী সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন মেসি।

আজ বার্সেলোনায় শেষবারের মতো প্রচারমাধ্যমের মুখোমুখি হচ্ছেন ক্ষুদে জাদুকর। কী বলবেন মেসি? ধারণা করা হচ্ছে- ন্যু ক্যাম্পে দুই দশকের স্মৃতি এবং নিজের ভবিষ্যৎ তুলে ধরবেন তিনি। কেন বার্সায় থাকতে পারলেন না সেই ব্যাখ্যাও দিতে পারেন মেসি।

মেসিকে কেন ধরে রাখা গেল না- সেই ব্যাখ্যাটা অবশ্য দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। স্প্যানিশ ফুটবলের ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র নীতির বলি হয়েছে মেসি-বার্সা নতুন চুক্তি। ভবিষ্যৎ বিপদের কথা জেনেই চূড়ান্ত ঝুঁকিটা নেননি লাপোর্তা।

তার ভাষায়, ‘লিও বিশ্বসেরা ফুটবলার। কিন্তু সবার ওপরে দল। আমি এমন সিদ্ধান্ত নিতে পারি না, যা ক্লাবকে ধ্বংস করতে পারে।’

এদিকে লিও মেসির নতুন ঠিকানা হিসেবে পিএসজি ও ম্যানচেস্টার সিটির নাম এসেছে বিভিন্ন প্রচারমাধ্যমে। সিটি অবশ্য তার আশা ছেড়ে দিয়েছে। দলটির কোচ ও মেসির প্রাক্তন গুরু পেপ গার্দিওলা ব্যাখ্যা দিয়েছেন, কেন বার্সার সাবেক অধিনায়ককে দলে টানার চেষ্টা করতে পারছেন না তারা। তাতে করে মেসির পিএসজিতে যাওয়াটা এক প্রকার নিশ্চিত।

আর্থিক বিষয়গুলো খুব চতুরতার সঙ্গে সামলে রেখেছে পিএসজি। যাতে করে মেসিকে দলে টানার সম্ভাব্য সেরা একটা সুযোগ নিতে পারে তারা। ফরাসি প্রচারমাধ্যম অবশ্য একটা অগ্রিম খবরও দিয়ে ফেলেছে। তাদের দাবি, প্যারিসে ১৯ নাম্বার জার্সিতে খেলবেন মেসি। তার প্রিয় বন্ধু নেইমার খেলবেন দশ নম্বর জার্সিতেই।

বিষয়টি নিশ্চিত করে ফরাসি ক্লাবটির মালিকপক্ষ কাতারের যুবরাজ খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি সামাজিক মাধ্যম টুইটারে জানান, ‘দুপক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...