বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদ ডটকম পাবনা: পাবনার আতাইকুলা থানায় বাকি বিল্লাহ (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাকি বিল্লাহ রতনপুর গ্রামের মৃত বাহের মোল্লার ছেলে। তিনি জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে ৫০-৬০ সশস্ত্র দুর্বৃত্ত বাড়ি ঘিরে ফেলে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাকি বিল্লাহকে তার স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে চলে যায়।

আতাইকুলা থানার এসআই সাহাজ উদ্দিন জানান, তারা খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম জানান, বাকি বিল্লাহ চরমপন্থী দলের সাথে জড়িত ছিলেন। দলের আভ্যন্তরীণ কোন্দলের কারনে প্রতিপক্ষরা তাকে  হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পযন্ত থানায় মামলা হয়নি।

সম্পর্কিত সংবাদ

মৌসুমের শুরুতেই সিলভার চোট

খেলাধুলা

মৌসুমের শুরুতেই সিলভার চোট

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

দিনের বিশেষ নিউজ

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

ধর্ম

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

বাংলাদেশ

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

৪০৫ কেজি ওজনের কোরআন শরিফটি লিখতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন