রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ): নানা ষড়যন্ত্রের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করে

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জনৈক জামিনুর রহমান কর্তৃক নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১১নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়াস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো: শাহ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০১৮ সালের ফেব্রæয়ারি মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচারিত কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে আবেদন করেন জনৈক জামিনুর রহমান। সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় জামিনুর রহমানের আবেদনপত্রটি বাতিল করা হয়। এর প্রেক্ষিতে, জামিনুর রহমান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ভাইস চ্যান্সেলর নিয়োগসহ অন্যান্য জনবল নিয়োগের বৈধতা, বিশ্ববিদ্যালয় বন্ধের দাবীসহ সকল কার্যক্রমকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে। পরবর্তীতে, তিনি একই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, দুর্নীতি দমন কমিশন, শিক্ষা মন্ত্রনালয়সহ নানা গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় মারাত্বকভাবে বাধাগ্রস্থ্য করছে। এরই প্রতিবাদে ও ষড়যন্ত্রকারী জনৈক জামিনুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শেখ আল মাহমুদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, পাবলিক রিলেশন অফিসার মো: শাহ আলী, সেকশন অফিসার ওবায়দুল হক, শাহ নেওয়াজ চৌধুরী, সাদিয়া জেবিন, সানজিদা হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

এ বিষয়ে এদিন বিকেলে জামিনুর রহমানের বক্তব্য জানার জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন করা হলে তিনি ফোন বন্ধ করে দেন।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)