রবিবার, ২২ মার্চ ২০২৬

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের।

দুই যমজ ভাই আল আমিন ও আমিনুল ইসলামের সঙ্গে ১ লাখ টাকা মোহরানায় যমজ বোন ফাতেমা ও ফারজানা ইসলামের বিয়ে হয়। ২২ জুলাই অনুষ্ঠিত এই বিয়েতে দাওয়াত না পেলেও অনেকে এসেছেন। এমনই একজন রফিকুল ইসলাম বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্য রকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি।’ বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তা-ও একই অনুষ্ঠানের মাধ্যমে। ২৭ জুলাই বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হলেও দুই যমজ দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।

যমজ বোনের ফুফাতো বোনজামাই রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি অনেকটা কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)