শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকা : সুশাসনের জন্য নাগরিক (সুজন) জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে সুজনের বিবৃতিতে বলা হয়েছে, সুজন মনে করে এ নীতিমালা বাস্তবায়নের ফলে সম্প্রচার মাধ্যমগুলোর ওপর তথ্য মন্ত্রণালয় তথা সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়বে, এর মাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে।বিবৃতিতে আরও বলা হয়, এ ছাড়াও নীতিমালার বেশকিছু ধারা অস্পষ্ট এবং স্পর্শকাতর। অবমাননা, বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও শত্রুতা এবং ইতিহাস বিকৃতিসহ বেশকিছু বিষয় স্পষ্ট নয়। ফলে এ বিষয়গুলো অপব্যবহারেরও আশঙ্কা রয়ে যায়।বিবৃতিতে যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আগে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে।উল্লেখ্য, নানা আলোচনা ও সমালোচনার পর গত ৫ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।
সম্পর্কিত সংবাদ
বিনোদন
ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল
বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...
রাজনীতি
শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান
চলমান বিতর্কের জেরে এবার তাকে সিনেমার গান থেকেও বাদ দেয়া হলো কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। অনন্য মামুন পরিচালিত ‘অমান... শাহজাদপুর সরকারি কলেজের নতুন তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বুধবার সকাল ১১ ট...
বিনোদন
মিথিলার প্রথম ছবির তালিকা থেকে বাদ ‘বেয়াদব’ নোবেল
খেলাধুলা
ভাল খেলার প্রত্যয় মুশফিকের
শিক্ষাঙ্গন
শাহজাদপুর সরকারি কলেজে ৩ ভবন উদ্বোধন করলেন এমপি হাসিবুর রহমান স্বপন
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
