শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর জনতা ব্যাংক শাখার গ্রাহকদের টাকা আত্মসাৎকারী মূলহোতা ব্যাংকের অস্থায়ী পিয়ন কাম পরিচ্ছন্নতাকর্মী আওলাদ হোসেন রঞ্জুকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

মঙ্গলবার(১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানান, জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ম্যানেজার এর অভিযোগের প্রেক্ষিতে পিয়ন রঞ্জুকে গ্রেফতারে অভিযান শুরু করি। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল এস.আই গোপাল চন্দ্র মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার পূর্ব মিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গত সোমবার ব্যাংকের পিয়ন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রঞ্জু বিভিন্ন কারণে ঋণগ্রস্ত ছিল। সেই ঋণ পরিশোধের জন্যই দীর্ঘদিন ধরে সে ব্যাংকিং কার্যাবলীর অগোচরে ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরি করে গ্রাহকদের সাথে ব্যক্তিগত সুসম্পর্ককে কাজে লাগিয়ে প্রায় ২৫ জন গ্রাহকের প্রায় ৪৫ লক্ষ টাকা আত্নসাত করে। কোরবানীর ঈদের পর থেকে রঞ্জু ব্যাংকে অনুপস্থিত থাকার পর তার জায়াতির বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা ব্যাংকে এসে বিক্ষোভ করতে থাকে। এ ঘটনায় ম্যানেজার জেহাদুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানার মামলা করেন। ব্যাংকের পিয়ন রঞ্জু তার পরিচিত লোকদের টার্গেট করতো এবং তাদের একাউন্ট খুলে দিও। গ্রাহকরা তাকে বিশ্বাস করে তার মাধ্যমে লেনদেন করত। কাউকে সরলতার সুযোগ নেই রঞ্জু সাথে জালিয়াতি করে টাকা টাকা তুলে নিতে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আসামী আওলাদ হোসেন রঞ্জু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছে বলেও সংবাদ সন্মেলন জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

উল্লেখ্য, গতরবিবার (৯ জুলাই) সকালে ২০/২৫ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই বলে জানায়। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে কয়েক’শ গ্রাহক ব্যাংকে এসে ভিড় জমায় ও খোয়া যাওয়া টাকা ফেরতের দাবি জানিয়ে ব্যাংক ঘেরাও করে। এ সময় গ্রাহকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি বেগতিক দেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...