বাড়ির টয়লেটের সেপটিক ট্রাংকে ২ দিন ছেলের লাশ রাখে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাবা-মা সহ পরিবারের লোকজন। এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন। ২ দিন পর শুক্রবার(২৬ নভেম্বর) দুপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে করিম (১৮) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় বাবা, মা সহ ৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা পূর্ব পাড়ায় সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী করুনা বেগম ও তার স্বামী আলহাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের মেঝো ছেলে করিমের লাশ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে বালি দিয়ে ঢেকে রাখা হয়েছে।
তাদের ছেলের মৃত্যুর বিষয়ে ইউপি সদস্য প্রার্থী করুনা বেগম ও তার স্বামী আলহাজ বলেন, তাদের মেঝো ছেলে দীর্ঘদিন যাবৎ ড্যান্ডিসহ বিভিন্ন মাদকের নেশায় আসক্ত ছিল। গত মঙ্গলবার রাতে খাওয়া শেষে করিম তার ঘরে শুয়ে পরে।
পরদিন ভোরে করুনা বেগম তার ছেলে করিমকে ডাকাডাকি করলেও কোন সারা না পেয়ে ছোট ছেলের ঘর থেকে উকি দিয়ে তার লাশ ঘরের তীরের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে স্বামী-স্ত্রী মিলে করিমের লাশ নামিয়ে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে বালি চাপা দিয়ে ঢেকে রাখে।
সেপটিক ট্যাংকে লাশ রাখার কারণ হিসেবে তারা উল্লেখ করেন, প্রায় ২ বছর পূর্বে বড় ছেলের বৌ চিঠি লিখে আত্মহত্যার ঘটনায় তারা সর্বশান্ত হয়ে গেছে। এখন ছেলের আত্মহত্যার খবর মানুষ জানলে আমাদের বর্তমান ভিটাও থাকবে না তাই আমরা বুকে পথর বেধে এই খবর গোপন করেছি।
মৃত করিমের পিতা আলহাজ বলেন, ছেলের মৃত্যুর ঘটনাটি সহ্য করা কঠিন হয়ে পরেছিল তাই শুক্রবার ভোরে আমি গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে গিয়ে এই ঘটনা বর্ণনা করেছি।
পরে ঘটনাস্থলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ বলেন, আমরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে উপস্থিত হই।পরে বিকাল আনুমানিক ৪টায় লাশ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটা মৃত্যু নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য করিমের বাবা, মা, ভাই, ভাবি ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো জানান, লাশটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
