সোমবার, ০৯ মার্চ ২০২৬
মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেটের দাম বাড়ার ঘোষণা এল আরেক দফা। শনিবার শুরু হওয়া এই নিলামে ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। ইতোমধ্যে ব্রেসলেটের মূল্য হাঁকানো হয়েছে ১১ লাখ টাকা পর্যন্ত। শনিবার (১৬ মে) নিলাম শুরু হলেও নিলামের বিডের তথ্য প্রথমবার প্রকাশ করা হয় রবিবার (১৭ মে) সন্ধ্যার দিকে। ৬টা ১০ এর হালনাগাদ অনুযায়ী, নিলামের দর হাঁকানো হয় ৭ লাখ ৫০ হাজার বা সাড়ে ৭ লাখ টাকা। সন্ধ্যা সাড়ে সাতটায় জানানো হয়, ব্রেসলেটের জন্য ৯ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য হাঁকানো হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ১১ লাখ টাকা হাঁকানো হয়েছে ব্রেসলেটের মূল্য। নিজের নাম খচিত এই ব্রেসলেট দীর্ঘ ১৮ বছর ব্যবহার করেছেন মাশরাফি। জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়কের জীবন ও ক্রিকেট ক্যারিয়ারের উত্থান-পতন জড়িয়ে আছে এই স্মারকটিতে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা মাশরাফি করোনা মোকাবেলায় ব্যক্তি উদ্যোগে নিয়মিত নানা পদক্ষেপ গ্রহণ করলেও তার প্রচেষ্টা আরও বাড়াতে অন্যতম প্রিয় স্মারকটি তুলেছেন নিলামে। নিলামে ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। নিলাম পরিচালনা করছে অনলাইন প্লাটফর্ম অকশন ফর অ্যাকশন। করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়ে অকশন ফর অ্যাকশন নিয়মিতই তারকাদের স্মারক নিলামের গুরুদায়িত্ব পালন করছে। ক্রিকেটারদের মধ্যে এর আগে স্মারক নিলামে বিক্রি করেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও আকবর আলী। করোনা মোকাবেলায় তহবিল গঠনে আগামী দিনগুলোতে আরও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের স্মারক নিলামে তোলার কথা রয়েছে। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...