সোমবার, ০৯ মার্চ ২০২৬
চেক জালিয়াতিসহ ৫টি মামলার পলাতক আসামি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ। রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। হুমায়ুন কবির ওরফে কর্ণেল চৌহালী উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা ও চেক হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চৌহালী থানার ওসি জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...