শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

image_19518চৌহালী প্রতিনিধিঃ সিগারেট ধরাতে গিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে চলন্ত গাড়ী থেকে পড়ে শাহজালাল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর খাসকাউলিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ১২টার উপজেলা সদরের জোতপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলা সদর ঘাট থেকে মাটিবোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি খাসকাউলিয়া যাচ্ছিল। এ সময় ট্রলির হেলপার শাহজালাল চলন্ত গাড়ীতে সিগারেট ধরানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ পা ফসকে গাড়ী থেকে পড়ে গিয়ে শাহজালাল ঘটনাস্থলেই মারা যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক বিকেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

জীবনজাপন

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান