ঝালকাঠিতে ১০ মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কে.এ খান হাফেজী মাদ্রাসা থেকে তাকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে বেলা তিনটার দিকে কে.এ খান হাফেজী মাদ্রাসায় এ ঘটনা ঘটলেও সন্ধ্যার পরে বিষয়টি স্থানীয়রা জানতে পারে।
জানা গেছে, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে কে.এ খান হাফেজী মাদ্রাসা চালু রেখে পড়াশোনা চালিয়ে আসছিলেন মাদ্রাসাটির একমাত্র শিক্ষক মোহাম্মদ উল্লাহ।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরা খেলা করছিল। একই সময় দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার ভেতরেই ঘুময়ে ছিলেন শিক্ষক মোহাম্মদ উল্লাহ।
এ সময় শিক্ষার্থীদের খেলার শব্দে মোহাম্মদ উল্লাহর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে শিক্ষক মোহাম্মদ উল্লাহ ক্ষেপে গিয়ে কক্ষের দরজা বন্ধ করে শিক্ষার্থীদের বেধম বেত্রাঘাত করেন।
এতে আমিনুল ইসলাম (১০), মোহাম্মদ সিয়াম (৯), মো. আমিনুল (৯) এবং মো. ইয়াছিনসহ (১৪) ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এরপর শিক্ষার্থীরা ব্যথায় কান্নাকাটি করতে থাকলে শিক্ষার্থীকে কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন ঐ শিক্ষক এবং মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য সকল শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানো হয়।
পরে মাগরিবের নামাজের সময় পেছন থেকে সুকৌশলে নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের প্রবাসী আব্দুর রহিমের ছেলে মো. সিয়াম (৯) পালিয়ে কাঁদতে কাঁদতে পোনাবালিয়া বাজারে গিয়ে এলাকাবাসীকে বিষয়টি জানায়।
শিক্ষার্থী পালিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে শিক্ষক মোহাম্মদ উল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোরশেদ খানকে ঘটনাটি জানিয়ে দ্রুত মাদ্রাসা বন্ধ করে দিয়ে সকল শিক্ষার্থীকে বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
এদিকে ঘটনা জানাজানি হলে পোনাবালিয়া বাজারের কয়েকশত স্থানীয় মাদ্রাসা ঘেরাও করে শিক্ষক মোহাম্মদ উল্লাহকে আটক করে পুলিশকে খবর দেয় ও গুরুতর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং এদের মধ্যে গুরুতর আহত শিশু সিয়ামকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত এগারটার দিকে মোহাম্মদ উল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে শিশু আইনে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আজ রবিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণের কার্য়ক্রম চলছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
